সুরাহ ফাতিহাকে নতুন করে জানা - পর্ব ১: নিখুঁত গঠন
সুরাহ ফাতিহা - সাধারণত একজন মুসলিমের সেখা প্রথম সুরাহ, এবং নিঃসন্দেহে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরাহ। আল্লাহ্ তাআলা এই সুরাহটিকে এতই ভালবাসেন, যে তিনি তার বান্দাদের ওপর সুরাহ ফাতিহা দিনের ৫টি ওয়াক্তে অন্তত ১৭বার পাঠ করাকে বাধ্যতামূলক করে দিয়েছেন।
দুর্ভাগ্যবশত, বেশিরভাগ মানুষের জন্যেই এই সুরাহটি কেবলমাত্র উচ্চারিত কিছু শব্দ। এই আয়াতগুলোর আর্থিক সৌন্দর্য আমাদের সচরাচর জানার সুযোগ হয়না।
এই সিরিজে আমরা সুরাহ ফাতিহাকে নতুন করে জানার চেষ্টা করব। প্রথম পর্বে, সুরাহ ফাতিহার গঠনের দিক থেকে যে সুক্ষ কারুকাজ রয়েছে, তা নিয়ে আলোচনা করা হয়েছে।
আরো ভিডিও পেতে যোগ দিন http://fb.me/baseeramedia

0 Comments